প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : আজ ১৫ জুন, ২০২৫, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব বাবা দিবস’ , যা প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার উদযাপিত হয়। বাবা শব্দের সঙ্গে জড়িয়ে থাকে অসীম ভালোবাসা, মায়া এবং নির্ভরতার অনুভূতি। সন্তানের জীবনে বাবার গুরুত্ব অপরিসীম, আর সেই শ্রদ্ধা জানানোর জন্য বিশেষ দিনটি পালন করা হয়।
বাবা দিবসের ইতিহাস জানা যায়, ১৯০৮ সালের ৫ জুলাই আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায় প্রথমবার এটি পালিত হয়। এরপর ১৯১০ সালে ওয়াশিংটনের সনোরা স্মার্ট ডড নামে এক ভদ্রমহিলা নিজের বাবার প্রতি ভালোবাসা প্রকাশে এই দিবস উদযাপন করেন।
ধীরে ধীরে এই দিনের ব্যাপ্তি বেড়ে যায়। ১৯১৩ সালে আমেরিকান সংসদে ছুটির দিন হিসেবে বাবা দিবসকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব আসে। ১৯২৪ সালে প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ দিবসটির প্রতি সমর্থন জানান। অবশেষে ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন বাবা দিবসকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেন।
বিশ্বের অধিকাংশ দেশে জুন মাসের তৃতীয় রোববার বাবা দিবস পালিত হলেও তারিখের পার্থক্য থাকলেও এর মূল অর্থ ও ভালোবাসার বার্তা এক থাকে। বাবা ছাড়া সন্তানের জীবনে সুখ-দুঃখের সমাধান অর্ধেকই অসম্পূর্ণ থেকে যায়। তাই বাবা দিবস শুধু এক দিনের উৎসব নয়, বরং প্রতিদিনের ভালোবাসা ও শ্রদ্ধার উৎসব।
বিশ্ব বাবা দিবস বাবাদের প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের এবং তাদের কৃতজ্ঞতা জানানোর একটি মহৎ উদ্যোগ, যা সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com














































