বিক্রমপুর খবর : অফিস ডেস্ক : ক্ষিতিমোহন সেনের জন্ম ১৮৮০ সালের ২ ডিসেম্বর। বিক্রমপুরের সোনারং গ্রামের নামকরা অধ্যাপক, কবিরাজ ও বহুশাস্ত্রবিদ পণ্ডিত রামমণি শিরোমণির বংশে। সংস্কৃতচর্চার বিশেষ ঐতিহ্য ছিল এই বৈদ্যপ্রধান গ্রামটির। পরিবারটির নিষ্ঠাবান ও আচারপরায়ণ বলে খ্যাতিও ছিল। তার চেয়েও বেশি খ্যাতি ছিল পাণ্ডিত্যের। তবে রক্ষণশীল এই পরিবারের আর্থিক প্রাচুর্য ছিল না। ক্ষিতিমোহনের পিতা ভুবনমোহন সেন ছিলেন চিকিৎসক। মা দয়াময়ী দেবী।
এঁদের পুত্রকন্যারা হলেন অবনীমোহন, ধরণীমোহন, ক্ষিতিমোহন, মেদিনীমোহন ও প্রমোদিনী।
অন্য দিকে, ক্ষিতিমোহন সেনের নানা ছিলেন বিচারক ও পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত আধুনিক মননের মানুষ।
ক্ষিতিমোহন সেনের মামারা উচ্চশিক্ষার জন্য বিলেতে গিয়েছিলেন কালা পানি পার হয়ে এই অপরাধের কারণে গ্রামে তাঁরা একঘরে হন।
ঘটনা হলো দুই পরিবারই ছিল টঙ্গিবাড়ির সোনারং গ্রামের বাসিন্দা। ফলে দুই পরিবার মধ্যে ছেলে মেয়ে বিয়ে দিয়ে (ক্ষিতিমোহন সেনের বাবা মা) আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলেন। এই আত্মীয়তার সম্পর্ক বা দুই পরিবারের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে ক্ষিতিমোহন সেনের বাবা ডাক্তার ভুবনমোহন সেনের পরিবারেরও ধোপা, নাপিত বন্ধ হয়ে যায়। তাঁদেরকে সমাজে একঘরে করে দেয়।
যদিও ক্ষিতিমোহন সেনের মা দয়াময়ীকে দমানো যায়নি। তার ছেলে ক্ষিতিমোহন সেন বাংলার তর্কপ্ররোচক জাগরণের এক উজ্জ্বল ফসল। তিনি বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিন্দি, গুজরাটি, রাজস্থানি এবং ফার্সি-আরবি ভাষায় পরদর্শী ছিলেন। প্রতিটি ভাষায় স্বচ্ছন্দে ভাব-বিনিময় করতে সমর্থ ছিলেন। মধ্যযুগের বাঙালি জীবনের সাংস্কৃতিক বিকাশের পুঙ্খানুপুঙ্খ বিবরণ তাঁর সাহিত্য কর্মে প্রকাশ করেছেন।
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com