বিক্রমপুর আলোকিত মানুষ ভারতের বিখ্যাত গণসংগীত শিল্পী ও গীতিকার পরেশ ধর

0
1
বিক্রমপুর আলোকিত মানুষ ভারতের বিখ্যাত গণসংগীত শিল্পী ও গীতিকার পরেশ ধর

প্রকাশিত: সোমবার , ০৬ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ (শরৎ কাল)।। ১৩ রবিউস সানি ১৪৪৭ হিজরী।

বিক্রমপুরর খবর : অনলাইন ডেস্ক : অবিভক্ত বাংলার ঢাকা জেলার বিক্রমপুরের অন্তর্গত কাননীসার গ্রামে বর্তমান মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের একটি কাননীসার গ্রামে জন্মগ্রহণ করেন পরেশ ধর।পিতার নাম যামিনীকান্ত ধর ও মায়ের নাম তুলসীরানি দেবী।

বিশ শতকের মহান গণসংগীত শিল্পী পরেশ ধর (৯ আগস্ট, ১৯১৮ – ৬ এপ্রিল, ২০০২) বাংলা ভাষার বিশ শতকের কবি, বিপ্লবী গণসংগীত গীতিকার, গীতিনাট্যকার, লেখক, বংশীবাদক, যাত্রাপালা রচয়িতা, রাজনীতিক এবং একজন মাওবাদী চিন্তক। তিনি পশ্চিমবঙ্গ গণ-সংস্কৃতি পরিষদ ও বিপ্লবী লেখক শিল্পী বুদ্ধিজীবী সংঘের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং এম.সি.সি.-র রাজনীতির নিকটবর্তী চিন্তার মানুষ ছিলেন। নকশালবাড়ী আন্দোলন তাঁকে নাড়া দিয়েছিল। তাঁর নিজস্ব রাজনৈতিক চেতনা, স্পষ্ট রূপ নিয়েছিল সত্তরের দশকে।
পরেশ ধর ওরিয়েন্টাল সেমিনারি স্কুল পাশ করে স্কটিশ চার্চ কলেজে স্নাতকে শিক্ষালাভ করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি পান।তাদের বাড়ীতে সঙ্গীতচর্চ্চার পরিবেশ ছিল। তাঁর রাগ সঙ্গীত-শিক্ষার হাতে খড়ি হয়েছিল নিজের কাকার কাছে।পরে তালিম নেন জোড়াবাগানের রামকানাই ভট্টাচার্যের কাছে। কলেজে পড়ার সময় তিনি আকাশবাণী কলকাতায় বাঁশি বাজানো শুরু করেন। তিনি উদয় শঙ্করের দলে বংশীবাদক হিসাবেও কাজ করেন।
১৯৪৬ খ্রিষ্টাব্দের তিনি গণনাট্য সংঘে যোগ দেন। তাঁর গান সরকারের রোষানলেও পড়ে। আকাশবাণী বেতার কর্তৃপক্ষের আপত্তিতে কারখানা কলে গানটির সব রেকর্ড নষ্ট করে দেওয়া হয় এবং গানটির বিক্রয় বন্ধ করে দেওয়া হয়। মতাদর্শগত পার্থক্যের কারণে ১৯৫০ খ্রিষ্টাব্দে তিনি গণনাট্য সংঘ ছেড়ে বেরিয়ে আসেন। এরপর থেকে তিনি নিজে গান রচনা করতে থাকেন। এইচএমভিতে কিছুকাল প্রশিক্ষকরূপে কাজ করেছেন পরেশ ধর।
তাঁর রচিত গানের সংখ্যা প্রায় চারশো, যেগুলোর মধ্যে গণসঙ্গীতের সংখ্যা প্রায় দুশো।
তাঁর প্রকাশিত বইগুলি তিন খণ্ডে: একগুচ্ছ গণসংগীত, আমি যে রোজ দেখি আমার মাকে ও অসংখ্য বাসুদেবের পদধ্বনি।
তাঁর রচিত তিনটি গীতিনাট্য হচ্ছে দুর্ভিক্ষের পাঁচালী, শান্তি তরজা এবং ভোট রঙ্গ।
তাঁর গানে কণ্ঠ দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, বেচু দত্ত, বাণী ঘোষাল ও সুপ্রীতি ঘোষ।
পরেশ ধর যেসব গুরুত্বপূর্ণ বিপ্লবী সংগীত ও গণসংগীত লিখেছিলেন সেসবের ভেতর থেকে পাঠকদের জন্য এখানে প্রায় তেরটি গান দেয়া হলো।
গানগুলো:-
তুমি পায়ে যখন আলতা পর
শান্ত নদীটি, পটে আঁকা ছবিটি
ফুলের মত ফুটল ভোর
প্রাণে প্রাণ মিল করে দাও
মোদের গানের অঙ্গনে যদি মানুষ না পায় ঠাই
এই কারখানা কলে ভাই খাটি দলে দলে
ও ভাইরে বন্ধু, বলতে কি পারো
এমন একটা আসছে-রে দিন
এমন রাত্রি নেই যা প্রভাত হয় না
এটা যে নাই রাজার দেশ
ক্ষুদিরাম, ও ক্ষুদিরাম
মুরগী ক্যারক্যারায়
একবার বিদায় দাও

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন