প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্ত কাল)।। ১০ জমাদিউস সানি ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর: অনলাইন ডেস্ক :শিক্ষাবিদ ও লেখক ক্ষিতিমোহন সেনের জন্ম ভারতের কাশিতে ১৮৮০ সালের ২ ডিসেম্বর। তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরে। তাঁর পিতা ভুবনমোহন সেন পেশায় ছিলেন একজন চিকিৎসক। কাশির কুইনস কলেজ থেকে তিনি ১৯০২ সালে সংস্কৃতে এমএ পাস করে ‘শাস্ত্রী’ উপাধি লাভ করেন।
১৯০৭ সালে তিনি চম্বারাজ এস্টেটের শিক্ষাসচিব হিসেবে পেশাগত জীবন শুরু করেন। পরে তিনি রবীন্দ্রনাথের আহ্বানে শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রমের অধ্যক্ষ পদে যোগদান করেন। তিনি একাধিকবার রবীন্দ্রনাথের সফরসঙ্গী হয়ে ভারতের বিভিন্ন স্থান ও চীন ভ্রমণ করেন। অধ্যাপনা ছাড়াও কিছুকাল তিনি বিশ্বভারতীর অস্থায়ী উপাচার্যের (১৯৫৩-১৯৫৪) দায়িত্ব পালন করেন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com















































