বিক্রমপুরের আলোকিত মানুষ কবি বিজয়া মুখোপাধ্যায়

0
3
বিক্রমপুরের আলোকিত মানুষ কবি বিজয়া মুখোপাধ্যায় এর কবিতা।

প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১৭ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : বিজয়া মুখোপাধ্যায় (১১ মার্চ ১৯৩৭ — ২৬ জুলাই ২০২০) ছিলেন সংস্কৃত ভাষা ও সাহিত্যের অধ্যাপিকা এবং একজন প্রতিভাশালিনী কবি। প্রবন্ধকার ও অনুবাদক হিসাবেও পরিচিতি ছিল তার। সুনীল গঙ্গোপাধ্যায় প্রবর্তিত “কৃত্তিবাস” তা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন।কবি

বিজয়া মুখোপাধ্যায়ের জন্ম ১৯৩৭ খ্রিস্টাব্দের ১১ই মার্চ ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের তৎকালীন ঢাকা জেলার বিক্রমপুরে। বর্তমানে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলায়।
পড়াশোনা কলকাতায়। কলেজে পড়ার সময় থেকেই তিনি কবিতা রচনা শুরু করেন। তার প্রথম কবিতা প্রকাশিত হয় দেশ (পত্রিকা) পত্রিকায় ১৯৬৩ খ্রিস্টাব্দে। সংস্কৃত ভাষা নিয়ে পড়াশোনা করেন এবং অসামান্য দখল ছিল তার। কবি বুদ্ধদেব বসু ‘মহাভারতের কথা’ লেখার সময়ে বিজয়ার কাছে সংস্কৃত শিখেছিলেন। তার প্রথম কাব্যগ্রন্থ সামনে অপর্ণা। তিনি ও তার স্বামী কবি শরৎকুমার মুখোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় প্রবর্তিত “কৃত্তিবাস” কবিতা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তার বহু কবিতা এই পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার ছন্দময় কবিতা বিগত পুরানো দিনের স্মৃতি যেমন জাগ্রত করে, তেমনি সহজ, সরল, শান্ত ভঙ্গিমায় সামাজিক চেতনার বিকাশে প্রতিবাদ ব্যক্ত হয়েছে। তার “পুটিকে সাজে না” কবিতা নারীত্বের প্রতিবন্ধকতার বিরুদ্ধে প্রতিবাদ বেশ তাৎপর্যময়।
কবি বিজয়া মুখোপাধ্যায় রচিত কাব্যগ্রন্থ:
ভেঙে যায় অনন্ত বাদাম
আমার প্রভুর জন্য (১৯৬৭)
যদি শর্তহীন (১৯৭১)
ভেঙে যায় অনন্ত বাদাম (১৯৭৭)
উড়ন্ত নামাবলি (১৯৭৯)
দাঁড়াও তর্জনী (১৯৮৮)
ঝড়ের সঙ্গে যখন দেখা
অশ্লেষা তিথির কন্যা (১৯৯৩)
ভাষায় যেটুকু বলা যায় (২০০৫)
মাস্তুলের পাখি
আজন্ম হস্টেলে আছি (২০১৩)
শ্রেষ্ঠ কবিতা।
২০০৯ সালে তিনি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি কর্তৃক প্রদত্ত রবীন্দ্র পুরস্কার লাভ করেন (পবিত্র মুখোপাধ্যায়, বিজয়া মুখোপাধ্যায়, অমিয়কুমার বাগচী, শ্যামল চক্রবর্তী, শঙ্কর মুখোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে)।
কবি বিজয়া মুখোপাধ্যায় ২০২০ সালের ২৬ জুলাই ৮৩ বৎসর বয়সে কলকাতায় মৃত্যুবরণ করেন।
তথ্য সূত্রঃ
শিশিরকুমার দাশ (২০১৯)। সংসদ বাংলা সাহিত্যসঙ্গী। সাহিত্য সংসদ, কলকাতা। পৃষ্ঠা ১৪৪। আইএসবিএন 978-81-7955-007-9।
প্ল্যাটফর্ম, চার নম্বর (২০২০-০৯-০১)। “‘অসম্মানে উদাসীন ফুটেছে অক্ষর'”। ৪ নম্বর প্ল্যাটফর্ম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৩-১৯।
“The unserved tongue: modern poetry by Bengali women”। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৬।
“প্রয়াত বিজয়া মুখোপাধ্যায়”। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৬।
“ভেঙে যায় অনন্ত বাদাম’ : স্মরণে বিজয়া মুখোপাধ্যায়”। সংগ্রহের তারিখ ২০২১-০১-০৩।
“চিরনিদ্রায় কবি বিজয়া মুখোপাধ্যায়”। সংগ্রহের তারিখ ২০২১-০১-০৫।
উইকিপিডিয়া থেকে সম্পাদিত
নাছির উদ্দিন আহমেদ জুয়েল

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন