পাঁচ মাস ১০ দিন পর কুয়েটে আজ ক্লাস শুরু

0
1
পাঁচ মাস ১০ দিন পর কুয়েটে আজ ক্লাস শুরু

প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৪ই শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৩ সফর, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : ১৬০ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাসসহ সকল পর্যায়ের একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে গতকাল সোমবার কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভুঞা এ তথ্য নিশ্চিত করেন।

কুয়েট সূত্র জানায়, গত দুই দিন ধরে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। বৈঠক শেষে ক্লাসসহ সকল পর্যায়ের একাডেমিক কার্যক্রম মঙ্গলবার শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, উপাচার্যের আশ্বাসে আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার শিক্ষকরা ক্লাসে যোগ দেবেন।

এ প্রসঙ্গে কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান বলেন, কুয়েট প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে ক্লাসসহ সকল পর্যায়ের একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে।

প্রসঙ্গত, ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে ছাত্র-শিক্ষকসহ শতাধিক ব্যক্তি আহত হন। ঐ রাতেই হামলাকারীদের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে তৎকালীন উপাচার্যসহ কয়েক শিক্ষককে লাঞ্ছিত করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে গত ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন