প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)।। ১৩ই জিলহজ, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ৪১ জনকে পরীক্ষা করে পাঁচজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন ছয়জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৭৪৭ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। (বাসস)
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com















































