তেঁতুলের টক-ঝাল-মিষ্টি আচার

0
2
তেঁতুলের টক-ঝাল-মিষ্টি আচার

প্রকাশিত: বৃহস্পতিবার ১৭ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)।। ১৮ শাওয়াল ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক :

উপকরণ :

  • তেঁতুল –  কাপ মত
  • লবণ – পরিমাণ মত
  • চিনি – স্বাদ অনুযায়ী
  • সরিষার তেল – +/ টেবিল চামচ
  • আগারা পাউডার – সামান্য (ঐচ্ছিক )
  • চাট মশলা :-
  • জিরা – পরিমাণ মত
  • ধনিয়া –পরিমাণ মত
  • শুকনা মরিচ –পরিমাণ মত
  • এলাচ –  টি
  • বিটলবণ – সামান্য

– তাওয়ায় সব ভালো করে টেলে নিন বেশি ভাজবেন না তিতা হয়ে যাবে

গরম থাকতে ব্লেন্ডারে বা পাটায় বেটে ভালো করে গুঁড়ো করে নিন

তেলে দেবার জন্য :-

উপকরন :-

  • সরিষার তেল –  কাপ বা তার বেশি
  • পেঁয়াজ কুচি –  কাপ
  • শুকনা মরিচ –  টি
  • আস্ত পাঁচফোড়ন – সামান্য
  • সিরকা –  টেবিল চামচ

প্রণালি:

– তেতুল  ঘণ্টা ভিজিয়ে রাখার পরে হাত দিয়ে ভালো করে কচলিয়ে কাঁথ বের করে নিন।

– অল্প পানি দিয়ে ভিজাবেন তানাহলে পরে পানি শুকাতে অনেক সময় লাগবে

– অর্ধেকের বেশি বিচি ফেলে দিন, অল্প কিছু রাখবেন

– ফ্রাইপ্যানে  তেল দিয়ে তেতুলের কাঁথ দিয়ে দিন চিনি, লবণ দিয়ে দিন

– মাঝারি আঁচে পানি শুকিয়ে আঠালো আর শক্ত করে নিন

– শেষের দিকে আমি সামান্য আগার পাউডার দিয়েছিলাম যাতে আচারটা ভালো জমাট বাঁধে

– শুকিয়ে আসলে এবং শক্ত টাইপের বল তৈরি করা গেলে নামিয়ে নিন

– নামানোর আগে চাট মশলা  বিট লবণ ছিটিয়ে নেড়েচেড়ে দিন

– ঘ্রাণ না হওয়া পর্যন্ত চাট মশলা দিন

– ঠাণ্ডা হলে হাতে সামান্য তেল লাগিয়ে ছোট ছোট বল তৈরি করুন

– সব গুলো একই ভাবে বল তৈরি করুন

– এবার প্যানে তেল দিয়ে গরম করে নিন

– পেঁয়াজকুচি ভালো মত ব্রাউন কালার করে ভেজে তুলে রাখুন

– গরম তেলে শুকনা মরিচ ভেঙ্গে দিয়ে দিন সাথে পাঁচফোড়ন

– পাঁচফোড়ন ফুটে উঠলেই নামিয়ে নিন

– তেল চুলা থেকে নামাবার –  মিনিট পরে আঁচার  পেঁয়াজ দিয়ে দিন

– পাঁচফোড়ন গরম তেলে দিয়ে বেশিক্ষণ রাখবেন না পুড়ে তিতা হয়ে যাবে

– কিছুক্ষণ পরে সিরকা ঢেলে দিন

– ঠাণ্ডা করে কাঁচের জারে রেখে দিন

পরিবেশন :-

খিচুড়ি অথবা সাদা ভাতের সাথে পরিবেশন করুন দারুণ মজাদার এই আঁচার।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন