তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে লৌহজংয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

0
4
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে লৌহজংয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৫ই শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২৪ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যাচার, অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যর প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। শনিবার বিকেলে উপজেলা ঘোড়দৌড় বাজারস্থ বিএনপির প্রধান কার্যালয় থেকে জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার নির্দেশক্রমে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব মো. হাবিবুর রহমান অপু চাকলাদারের নেতৃত্বে ঘোড়দৌড় বাজার প্রধান কার্যালয় থেকে বিক্ষোভমিছিল নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালিঅংক বাজারে এসে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে দলের নেতাকর্মীরা?

প্রতিবাদ সভায় বক্তব্যে সদস্য সচিব অপু চাকলাদার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, গণমানুষের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে যারা অপপ্রচার ও কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছেন, তাদের প্রতি আমরা স্পষ্টভাবে বলতে চাইড়এ ধরণের মিথ্যা ও কটূক্তিপূর্ণ আচরণ ভবিষ্যতে যেন আর কেউ না করেন। আপনাদের এই কুরুচিপূর্ণ বক্তব্যে দেশের সাধারণ জনগণ ক্ষুব্ধ। উপদেষ্টাদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি। এবার আপনারা ডিসেম্বরের মধ্যেই একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন। দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্র রক্ষায় এটিই এখন জনগণের প্রধান দাবি? উক্ত সভায় উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন