ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে আটরশিগামী বাসকে ট্রাকের ধাক্কায় নিহত-১, আহত-৫

0
2
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে আটরশিগামী বাসকে ট্রাকের ধাক্কায় নিহত-১, আহত-৫

প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৭ই শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৬ সফর, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের কামাড়খোলা এলাকায় যাত্রীবাহী বাসকে ট্রাকের ধাক্কা ১জন নিহত হয়েছে৷ এঘটনায় আহত হয়েছে অন্তত ৫জন। শুক্রবার সকাল ৬টার দিকে এঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস চান মিয়া (৭০) ময়মনসিংহ নান্দাইল এলাকার আব্দুর রহমানে ছেলে।

ফায়ার সার্ভিস জানায়, ময়মনসিংহের গৌরিপুর থেকে ফরিদপুরে আটরশি দরবার শরিফ উদ্দেশ্যে যাচ্ছিলো বাসটি। পথে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের কামারখোলা নামক স্থানে পৌছালে পিছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ক্ষতিগ্রস্থ হয় দুুটি যানবাহনই। ঘটনাস্থলে ১ জন নিহত হয় এবং ৫ জন আহত হয়।
খবরপেয়ে ফায়ারসার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। মৃতদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন