ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ব্লকেড, পদ্মা সেতুতে ৫০ মিনিট যান চলাচল বন্ধ

0
1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ব্লকেড, পদ্মা সেতুতে ৫০ মিনিট যান চলাচল বন্ধ

প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১লা শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২০ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি :গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর থানার সামনে ব্লকেড করেছে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে পদ্মা সেতুতে দীর্ঘ এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।


গতকাল বুধবার বিকেল ৫ টার দিকে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর থানার সামনে এক্সপ্রেসওয়েতে ব্লকেড করে। পরে বিকেল ৬ টার দিকে ব্লকেড থেকে সরে দাঁড়ালে পদ্মা সেতুতে চলাচল বন্ধ স্বাভাবিক হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ের দক্ষিণবঙ্গমুখী লেনে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্ররা অবস্থান গ্রহন করলে পদ্মা সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে দক্ষিণবঙ্গের যাত্রীরা। পরে ৬ টার দিকে আন্দোলনকারীরা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর সামনে থেকে সরে যায় ব্লকেডকারীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইব্রাহিম নিরব বলেন, মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে ঘ্টা খানেক পর ব্লকেড প্রত্যাহার করে এক্সপ্রেসওয়ের পাশে অবস্থান নেন নেতাকর্মীরা। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন বলে জানান তিনি।
পদ্মা সেতুর উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, প্রায় এক ঘন্টা দক্ষিণবঙ্গমুখী যান চলাচল বন্ধ ছিলো। আন্দোলনকারীরা এক্সপ্রেসওয়ে থেকে সরে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।#

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন