ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার-মাইক্রোবাস-বাস দুর্ঘটনা, নিহত ১

0
2
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার-মাইক্রোবাস-বাস দুর্ঘটনা, নিহত ১

প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৬ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২৩ জিলহজ, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : শ্রীনগর প্রতিনিধি : ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালীতে একটি প্রাইভেটকারের পিছনে মাইক্রোবাস ধাক্কা দেয় তাৎক্ষনিক মাইক্রোবাসটির পিছনের যাত্রীবাহী বাস বাস ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার ও মাক্রোবাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে শেখ ইবনে হিরো (৩৬) নামে একজন মারা যান। আহত মোত্তাসির (৪) ও রিংকুসহ বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার রাত ৮টার দিকে শ্রীনগরের কেয়টখালীতে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটির চাকা নষ্ট হয়ে গেলে সড়কের পাশে রেখে চাকা ঠিক করছিল। এ সময় পিছন থেকে একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দেয় প্রাইভেটকারটিকে। তার পিছনে থাকা বিএম লাইন পরিবহণের যাত্রীবাহী একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে অন্তত ৫ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে ইবনে হিরো মারা যায়। সে গোপালগঞ্জের কাশিয়ানী এলাকার ঘোনাপাড়ার সুরুজ শেখের পুত্র। ধারনা করা হচ্ছে ইবনে হিরো প্রাইভেটকারটির চালক।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়ার কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, চালক গাড়ির চাকা ঠিক করছিল। এর পিছনে মাইক্রোবাস ধাক্কা দেয় তার পিছনে বাস ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় একজন মারা যায়। আইগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন