টঙ্গিবাড়ীতে খাল পুনরুদ্ধারের দাবিতে কৃষক-ছাত্র-জনতার মানববন্ধন

0
4

প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৬ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : টঙ্গিবাড়ী প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার গুরুত্বপূর্ণ আড়িয়ল সহ দখল-দূষণে কবলে থাকা সব খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের মাঠে ঘন্টা ব্যাপি সর্বস্তরের জনগন ও খাল রক্ষা পরিষদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোব মিছিল করা হয়। এতে অংশনেয় কয়েকশতাধিক কৃষক-ছাত্র-জনতা।

মানববন্ধনকারীরা জানান, টঙ্গিবাড়ী উপজেলাটি কৃষি প্রধান, বিশেষ করে উপজেলার অধিকাংশ মানুষ আলু চাষে জড়িত। অথচ দীর্ঘদিন ধরে উপজেলার আড়িয়ল-টঙ্গিবাড়ী সহ উপজেলার বিভিন্ন এলাকার খাল দখল কোথাও অস্তিত্ব বিলীন, কোথাও দূষণের কবলে ।
এতে কৃষি জমিতে পানি সংকট সহ জীব বৈচিত্রের প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে চাষাবাদে ব্যাপক ক্ষতির মুখে কৃষকদের দুরাবস্থায় পড়তে হচ্ছে। আবার খালের প্রবাহ ঠিক না থাকায় পানি ঠিকমত না নিরসনে সুযোগ হয়না, এতে কোথাও কোথাও জলাবদ্ধতাও তৈরি হয়।
এমন অবস্থায় কৃষি সহ জীবন বৈচিত্র্য রক্ষায় এসব খাল উদ্ধারে দখল উচ্ছেদ-খনন সহ প্রয়োজনীয়। এবিষয়ে দ্রুত জোরালো পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি দাবি জানান তারা।
পরে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রশাসনের কাছে স্মারক লিপি প্রদান করেন মানববন্ধনকারীরা। মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন