টংগিবাড়ীতে নদীতীর রক্ষায় বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

0
1
টংগিবাড়ীতে নদীতীর রক্ষায় বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৩০আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১৮ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি :মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে ইছামতির নদীর ভাঙন থেকে রক্ষায় বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

আজ সোমবার সকালে উপজেলার আব্দুল্লাপুর ইছামতি নদীতীরে এই কর্মসূচি পালন করে ভাঙন হুমকিতে থাকা স্থানীয়রা। এতে অংশনেয় শতাধিত এলাকাবাসী, জনপ্রতিনিধি, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
মানববন্ধনকারীরা জানান, আব্দুলাপুর ইউনিয়ন সংলগ্ন ইছামতি নদীতীর গতকয়েক বছর ধরে ভাঙনের কবলে পড়েছে। এতে হাজারও মানুষের ভিটে মাটি বিলীনের পথে রয়েছে। সম্প্রতি স্থানীয় জনপ্রতিনিধি ও অংশীজনরা মিলে প্রশাসনের কাছে আবেদন করলে ২কোটি টাকা ব্যয়ে জিওব্যাগ ফেলে অস্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হয়। কিন্তু বর্তমানে নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বাল্কহেড চলাচল করছে। রাতদিন ছোট নদীতে বিশাল বড় নৌযান চলাচলের ফলে আবারও ভাঙন আশঙ্কা তৈরি হয়েছে।
বাঁধ ও ভিটে মাটি রক্ষায় তাই বাল্কহেড চলাচল বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এ বিষয়ে প্রশাসনসহ উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করেন মানববন্ধনকারীরা।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক আব্দুল আলীম, জামাল মন্ডল, আব্দুলাপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা ইলিয়াস, স্থানীয় জনপ্রতিনিধি আকরাম মন্ডল, শাহনাজ বেগম, মাহমুদা আক্তার, সাংবাদিক আরাফাত রায়হান সাকিবসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন