প্রকাশিত : সোমবার, ১ জানুয়ারি ২০২৪ ইং।। ১৭ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ (শীত কাল)।। ১৯ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। আজ সোমবার আঘাত আনা ভূমকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৭ দশমিক ৬। ভূমিকম্পের পর দেশটির পশ্চিম উপকূলে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। সংবাদমাধ্যম দ্য জাপান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
কয়েকটি এলাকায় সুনামির ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে। জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, ইশিকাওয়ার ওয়াজিমা শহরের উপকূলে এক মিটারেরও বেশি উচ্চতার ঢেউ আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, পানির উচ্চতা এক মিটারের ওপর হতে পারে। এই পানির ধাক্কায় কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না। অনেকের মৃত্যুও হতে পারে।
প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বাসিন্দাদের আবহাওয়া সতর্কতা মেনে চলার এবং ভূমিকম্প পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যেখানে সুনামির আঘাত আনার শঙ্কা রয়েছে, আমি অনুরোধ করছি সেখান থেকে যেন সবাই যতদ্রুত সম্ভব অন্যত্র চলে যায়।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor














































