গজা‌রিয়ার কৃ‌তিমুখ, অগ্রজ সংস্কৃতিজন ইমরুল চৌধুরী আর নেই

0
2
গজা‌রিয়ার কৃ‌তিমুখ, অগ্রজ সংস্কৃতিজন ইমরুল চৌধুরী আর নেই

প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৬ শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১৫ সফর, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : মুন্সিগঞ্জ জেলার গজা‌রিয়া উপজেলার কৃ‌তিমুখ, অগ্রজ সংস্কৃতিজন ইমরুল চৌধুরী আর নেই । ঢাকার গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতা‌লে তি‌নি আজ রাত (১০ আগস্ট ২০২৫ খ্রি.) আনুমানিক তিনটার দিকে তি‌নি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।

সংস্কৃ‌তিজন ইমরুল চৌধুরী ১৯৪০ সা‌লের ২৩ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ জেলার তৎকালীন গজারিয়া থানার গজা‌রিয়া গ্রামে জন্মগ্রহণ ক‌রেন । তাঁর পিতা শহীদ আবদুল লতিফ চৌধুরী এবং মাতা খোদেজা বানু । কিশোর বয়সেই লেখালেখি শুরু করেন তি‌নি । ১৯৫৬ সালে তাঁর প্রথম লেখা ছাপা হয় আবদুল গাফ্ফার চৌধুরী সম্পাদিত ‘মিল্লাত’ পত্রিকার ‘কিশোর দুনিয়া’য় । তাঁর পিতৃ প্রদত্ত মেসবাহ্ উদ্দিন চৌধুরী নামে আত্ম প্রকাশ করলেও পরবর্তীতে নি‌জের ধারণ করা ইমরুল চৌধুরী নামে পরিচিতি লাভ ক‌রেন।” ইমু সমগ্র” ছাড়াও লেখকের চারটি ছড়ার বই এবং ৯ টি কাব্য গ্রন্থ রয়েছে । তিনি রেডিওতে খবর পাঠক ছিলেন । আমদের আগের জেনারেশনের নিশ্চয়ই মনে আছে তাঁর উচ্চা‌রিত জন‌প্রিয় শব্দ ‘খবর পড়ছি ইমরুল চৌধুরী’ ! তি‌নি ছি‌লেন এ দে‌শের খ্যাতনামা বিজ্ঞাপনী সংস্থা ‘এড‌কিং’ এর কর্ণধার। বাংলা‌দে‌শের ক্রীড়া প‌রিষ‌দের লটা‌রির জন‌প্রিয়‌ স্লোগান ‘য‌দি লাইগা যায়’~তাঁরই দেয়া।
সংস্কৃ‌তিজন ইমরুল চৌধুরীর প্রয়াত বোন সাহিত্যিক বর্ণালী চৌধুরী, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক, ব্যাংকার কাইজার চৌধুরী ও প্রয়াত বরেণ্য অভিনয়শিল্পী মিতা চৌধুরী তাঁর ভ্রাতুষ্পুত্র ও ভ্রাতুষ্পুত্রী, তাঁর ভ্রাতুষ্পুত্র মানজারুল ইসলাম চৌধুরী সুইট একজন দক্ষ সাংস্কৃতিক সংগঠক এবং ঢাকা কলেজ এর ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক, নৃত্যশিল্পী ও সংগঠক সুলতানা নিগার চৌধুরী তাঁর আরেক ভ্রাতুষ্পুত্রী। গুরুত্বপূর্ণ সম্মানজনক পদে থেকে তাঁর অগ্রজ স্বজন অনেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন ও করে যাচ্ছেন।
বিক্রমপুর খবর এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
তথ্য সূত্রঃ Kazi Hasan এর ফেইসবুক আইডি থেকে।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন