অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে ঋতু উৎসব উদযাপিত

0
6
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে ঋতু উৎসব উদযাপিত

প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৪ঠা শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২৩ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি :  গতকাল ১৮ জুলাই ২০২৫,শুক্রবার লৌহজংয়ের কনকসারে অগ্রসর বিক্রমপুর সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক আয়োজিত ঋতু উৎসব উদযাপিত হয়।

লৌহজংয়ের কনকসারস্হ অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে আব্দুল জব্বার মুক্ত মঞ্চে এ আয়োজন শুরু হয় সকাল সাড়ে দশটায়।
ঋতু উৎসব অনুষ্ঠানে সংগঠনের শিক্ষার্থীদের নাচে গানে আবৃত্তিতে আর ম্যাজিকে মুগ্ধতায় মত্ত হন দর্শক শ্রোতারা।
উপস্থিত সংগঠনের সাংস্কৃতিক কেন্দ্রের শিক্ষার্থী, শিক্ষক, সুভানুধ্যায়ী, অভিভাবক সুধীজন কদিনের ধারাবাহিক বৃষ্টির পরে প্রাণখুলে মিশে যায় এই হৃদয়জ আনন্দ উৎসবে। জুম্মা’র নামাজের আজানের পূর্বেই মুক্ত মঞ্চের এই আয়োজনটি শেষ হয়। বিগত ২৭ বছর যাবত এই যাবৎ অগ্রসর বিক্রমপুর সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক জাতীয় সকল অনুষ্ঠানের আয়োজন করে থাকে। পাশাপাশি এই কেন্দ্রের উদ্যেগে প্রতিষ্ঠার শুরু থেকে এই দুই যুগ ধরে কিশোর কিশোরিদের ছবি আঁকা, কবিতা আবৃত্তি, গান ও নাচের এই স্কুলটি চালু আছে।
এছাড়া অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর সকল উপজেলার কৃতী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের আনুষ্ঠানিকভাবে উৎসাহিত করার লক্ষ্যে এই সম্মাননার প্রবর্তন করা হয়েছে। একই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রত্নগর্ভা মা’সহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশায় অনন্য অবদান রাখা গুণী ব্যক্তিবর্গকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এটি এই সংগঠনের অন্যতম আলোচিত আয়োজন। কোভিডের কারণে নিয়মিত কৃতী শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা ব্যহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন