প্রচ্ছদ অপরাধ লৌহজংয়ে শিশু হিমু হত্যার প্রতিবাদে মানববন্ধন

লৌহজংয়ে শিশু হিমু হত্যার প্রতিবাদে মানববন্ধন

0
54
লৌহজংয়ে শিশু নিহতের ঘটনার বিচারের দাবিতে শুক্রবার সকালে মানববন্ধন করে এলাকাবাসী।

প্রকাশিত: শুক্রবার, ১৭  ডিসেম্বর ২০২১ইং।। ৩রা পৌষ  ১৪২৮ বঙ্গাব্দ (শীতকাল)।। ১২ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী।।

বিক্রমপুর খবর : লৌহজং থেকে মিজানুর রহমান ঝিলু : লৌহজংয়ে ১০ বছরের কন্যাশিশু হুমায়রা হিমু হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল ১০টায় উপজেলার কনকসার ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে দ্রুত হিমু হত্যার জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়।

নিহত ময়না আক্তার (১০)

এ সময় উপস্থিত ছিলেন কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মনির হোসেন মোড়ল, একই ইউনিয়ন থেকে আসন্ন ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিদ্যুৎ আলম মোড়ল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সকল শ্রেনীপেশার মানুষ।

গত বুধবার বিকালে উপজেলার কনকসার ইউনিয়নের কাহেতারা গ্রামের বাসিন্দা হানিফ বেপারীর কন্যা হুমায়রা হিমু নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় হিমুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় লৌহজং থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। #

 (বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..              

   ‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন

error: Content is protected !!