লৌহজংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করনের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ

0
1
লৌহজংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করনের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ

প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১১ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২৮ জিলহজ, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের (এসওডি) এর আলোকে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করনের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

লৌহজং উপজেলার সভাকক্ষে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ই জুন) সকাল ৯ ঘটিকায় থেকে লৌহজং উপজেলা সভাকক্ষে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিচালক (মূল্যায়ন ও পরিবীক্ষণ) ঢাকা, মোঃ শাহ্ আলম (যুগ্ম সচিব) বলেন,নদী ভাঙ্গন দুর্যোগ প্রতিরোধ মোকাবেলায় সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। মানুষকে সহযোগিতার করা হবে কিন্তু ত্রান দেওয়া হবে এগুলো কোথাও বলা যাবে না। কারণ ত্রাণ শব্দটা শুনতে ভালো লাগে না।আমরা ত্রাণ কথাটাই উঠিয়ে দিবো যেনো কাউকে সহযোগিতা করলেই তার খারাপ না লাগে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মুবিনুর রহমান। লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, আরো উপস্থিত ছিলেন,লৌহজং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও প্রতিটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন