প্রকাশিত : শনিবার, ৬জুন ২০২০ ইং ।। ২৩ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ
বিক্রমপুর খবর :মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) খান মোঃ নাজমুস শোয়েব (৪০) করোনা জয় করেছেন। গত বৃহস্পতিবার আসা রিপোর্টে তার করোনা নেগেটিভ আসে। পরপর দু’বার করোনা ফলাফল নেগেটিভ হয়। এর আগে গত (১৩ মে) তার কোভিড ১৯ শনাক্ত হয়। তিনি এতদিন সরকারি বাসভবনে হোম আইসোলেশনে ছিলেন। মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল কালাম আজাদ গতকাল শুক্রবার এই তথ্য নিশ্চিত করে বলেন, মুন্সীগঞ্জের এডিএম করোনা জয় করেছেন। এটি খুব ভাল খবর। আমরা আশাবাদী এই রকম খবর আরো শুনবো।
নিউজটি শেয়ার করুন .. ..

















































