প্রকাশিত: বৃহস্পতিবার,২২ অক্টোবর ২০২০ইং ।। ৬ই কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ৪ঠা রবিউল আউয়াল,১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : আজ মুন্সীগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা মফস্বল সাংবাদিকতার পথিকৃত, ভাষা সৈনিক ও চারণ সাংবাদিক সফিউদ্দিন আহমেদের ১১তম মৃত্যু বার্ষিকী।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হাড়িদিয়া গ্রামে জন্ম গ্রহন করেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে রাজশাহী কারাগারের খাপড়ার ওয়ার্ডে কারাবরন করে সফিউদ্দিন আহমেদ।
২০০৯ সালের ২২ অক্টোবর তিনি ৮৭ বছর বয়সে সাংবাদিক সফিউদ্দিন ইন্তেকাল করেন। ১৯৩৫ সালে সাংবাদিকতা শুরু করে সর্বশেষ তিনি দৈনিক বাংলার মুন্সীগঞ্জ প্রতিনিধি ছিলেন। এর আগে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, রেডিও এবং বার্তা সংস্থায় কাজ করেছেন। তিনি স্থানীয় সাপ্তাহিক বিক্রমপুর বার্তার প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। তৃণমূল পর্যায়ে সংবাদের খোঁজে ব্যাগ কাঁধে ফেলে ঘুরে বেড়ানো সফিউদ্দিন আহম্মেদ বাংলাদেশ সাংবাদিক সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি মুন্সীগঞ্জ প্রেস ক্লাবেরও প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’








































