প্রচ্ছদ অন্যান্য নারায়ণগঞ্জে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি

নারায়ণগঞ্জে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি

0
26
নারায়ণগঞ্জে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি

প্রকাশিত:বৃহস্পতিবার,৩ অক্টোবর ২০১৯ ইং ।। ১৮ই আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক :স্কুল শিক্ষার্থীদের আত্ম-উন্নয়নে বই পড়তে উৎসাহিত করতে ঢাকার অদূরে সানারপাড়ের শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয় বিকাশের সহায়তায় বই বিতরণ করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র।

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সহায়তায় শিক্ষাপ্রতিষ্ঠানটির মিলনায়তনে বইপড়া কার্যক্রম সম্প্রসারণ করে বিশ্বসাহিত্য কেন্দ্র।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় শিশু-সাহিত্যিক ও টেলিভিশন ব্যক্তিত্ব আলী ইমাম, বিকাশ লিমিটেডের হেড অব রেগুলেটরি এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্সের হুমায়ুন কবির, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জহিরুল হক, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সামছুল আলম এবং প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য আলহাজ্ব ফারুকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম-পরিচালক (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।

আগামী প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে দেশের দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান বিকাশ ২০১৪ সাল থেকে এই বইপড়া কর্মসূচির সাথে যুক্ত আছে। বিকাশ এ পর্যন্ত এবছরের ৪০ হাজারসহ দুই লাখের বেশি বই দিয়েছে এই কার্যক্রমে। সারাদেশের ৪০০টি স্কুলে এ বছরের বইগুলো বিতরণ করা হয়েছে। দেশে আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র গত ৪০ বছর ধরে সারাদেশে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য নানাবিধ উৎকর্ষ কার্যক্রম পরিচালনা করে আসছে।

দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কর্মসূচি। বর্তমানে সারাদেশে এই কর্মসূচির আওতায় সারাদেশে প্রায় ২০০০ শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ শিক্ষার্থী রয়েছে।

ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন, বিশ্ব ব্যাংক গ্রুপের অন্তর্গত ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়ালের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ।

২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন

error: Content is protected !!