প্রচ্ছদ আবহাওয়া জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

0
22
জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রকাশিত :রবিবার, ১৪ জুন ২০২০ ইং ।। ৩১ জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার গভীর রাতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে জাপানের উপকূল এলাকায়। কম্পনের গভীরতা ১৬০ কিলোমিটার। এখনও পর্যন্ত সুনামি সতর্কতা জারি হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ- ইউএসজিএসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কাগোশিমা দ্বীপাঞ্চলের নাজে থেকে ১৩৫ কিলোমিটার দূরে।

সংস্থাটি জানায়, শক্তিশালী এ ভূমিকম্পটির দুই ঘণ্টা আগে ৪.৪ মাত্রার হালকা একটি ভূ-কম্প হয়। ভৌগোলিক অবস্থানের দিক থেকে জাপান প্রশান্ত মহাসাগরীয় অতি ভূমিকম্প প্রবণ অঞ্চল ‘রিং অব ফায়ার’ এ অবস্থিত।

২০১১ সালে জাপানের মায়েগি অঞ্চলের ১৩০ কিলোমিটার পূর্বে ৯ মাত্রার এক ভূমিকম্পে ভয়াবহ এক সুনামির সৃষ্টি হয়। তাদের দেশটির প্রায় ১৬ হাজার মানুষ প্রাণ হারায়। হুমকিতে পড়ে যায় ফুকুশিমা পারমাণবিক চুল্লি।

নিউজটি শেয়ার করুন .. ..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন

error: Content is protected !!