গার্লিক বিফ তৈরির রেসিপি

0
1
গার্লিক বিফ তৈরির রেসিপি

প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১২ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : গরুর মাংসের ভুনা কিংবা ঝোল তো খাওয়া হয়ই, চাইলে তৈরি করতে পারেন ব্যতিক্রম স্বাদের কিছু। তেমনই একটি পদ হলো গার্লিক বিফ। সুস্বাদু এই পদ রাখতে পারেন উৎসব-আয়োজনে। রুটি, পরোটা, পোলাও, খিচুড়ির সঙ্গে পরিবেশন করতে পারবেন গরুর মাংসের এই পদ। চলুন তবে জেনে নেওয়া যাক গার্লিক বিফ তৈরির রেসিপি-

গরুর মাংস- ১ কেজি

পেঁয়াজ কুচি ১ কাপ

হলুদ গুঁড়া- ১ চা চামচ

আদা ও রসুন বাটা- আধা চা চামচ

রসুনের কোয়া- ৪/৫টি

ধনিয়া ও জিরা গুঁড়া- ১ চা চামচ

তেল- আধা কাপ

টমেটো সস- আধা কাপ

টক দই- ১ কাপ

গরম মসলা- গুঁড়া আধা চা চামচ

লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে মাংস টুকরা করে কেটে ধুয়ে নিন। এবার একটি পাত্রে মাংস, হলুদ, মরিচ, টক দই, আদা, রসুন, লবণ, ধনিয়া, জিরা গুঁড়া, লবণ ভালো করে মিশিয়ে নিন। মেরিনেট করে রাখুন আধা ঘণ্টার মতো। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ লালচে করে ভেজে নিন। এবার তাতে মাখানো মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর প্রয়োজনমতো পানি দিয়ে ঢেকে দিন। সেদ্ধ হয়ে এলে তার সঙ্গে রসুনের কোয়া, কাঁচা মরিচ ও টমেটো সস নামিয়ে নিন।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন