প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৭ই শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৬ সফর, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : গজারিয়া প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
নিহতের নাম জিলু মিয়া, তিনি গজারিয়ার জনপ্রিয় অহিদ মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী অহিদ মিয়ার ছোট ছেলে।
জানা গেছে, জিলু মিয়া একজন পুলিশ সদস্য ছিলেন এবং বর্তমানে ছুটিতে বাড়িতে আসছিলেন।
আজ শুক্রবার সকালে বালুয়াকান্দি এলাকায় অজ্ঞাত দ্রুতগতির যান তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঘাতক যানটি পালিয়ে যায়।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন জানান, ম.র.দে.হ গজারিয়া হাইওয়ে থানায় রাখা রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com












































