প্রকাশিত: বুধবার,২৫ নভেম্বর ২০২০ইং ।। ১০ই অগ্রাহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ৯ই রবিউস-সানি,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা। সম্প্রতি মারাদোনার মাথায় অস্ত্রোপচার হয়েছিল। এরপর সুস্থ হয়ে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। বাড়িতেই রিহ্যাবে ছিলেন মারাদোনা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ফুটবল দুনিয়ায় এই দুঃসংবাদ। দেশের হয়ে সর্বোচ্চ পর্যায় ফুটবল বিশ্বকাপ জিতেছেন মারাদোনা। শেষ ছয় মাসে মারাদোনা খারাপ সময়ের মধ্য়ে দিয়ে যাচ্ছিলেন। ১৯৮৬ বিশ্বকাপ জয়ী মারাদানো করোনা অতিমারির সময়ে নিজের বিশ্বকাপ জয়ের জার্সি দান করেছিলেন। এভাবেই করোনা অতিমারির সময় দ্রুত কাটিয়ে ওঠার বার্তা দিয়েছিলেন দিয়েগো। বিষের বছর ২০২০ তে অবশ্য শেষ পর্যন্ত খারাপ খবর শুনতে হল। ফ্যানেদের কাঁদিয়ে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মারাদোনা। ফুটবলের জাদুকর ৩০ অক্টোবর ৬০ বছরে পা দেন। জন্মদিনের কয়েক দিনের মধ্য়েই এরপর আর্জেন্তাইন রাজপুত্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রাথমিকভাবে তাঁকে নিয়ে বড় উদ্বেগ তৈরি হলেও, ডাক্তাররা রুটিন চেকআপের জন্যে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছিলেন। এরপর মাথার রক্ত জমাট বাঁধার জন্যে লাতিন আমেরিকার ফুটবল কিংবদন্তির মাথায় অস্ত্রোপচার করতে হয়। তবে জীবনযুদ্ধে তিনি ফিরে এসেছিলেন। সংকট কাটিয়ে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নেশামুক্তির জন্যে রিহ্যাবে যুক্ত হন। কিন্তু বল পায়ে তাঁর আর মাঠে ফেরা হল না। আর্জেন্তাইন মিডিয়ার সূত্র অনুযায়ী এদিন নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে ফুটবল কিংবদন্তি প্রয়াত হয়েছেন। দিয়েগো মারাদোনার প্রয়াণে ফুটবল দুনিয়ায় গভীর শূ্ন্যতা তৈরি হল। ফুটবলের জগতে অপূরণীয় এই ক্ষতিতে শোকপ্রকাশ বিশ্বের।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

















































