প্রকাশিত : বৃহস্পতিবার,৩০ জুলাই ২০২০ইং ।। ১৫ই শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জে বৃহস্পতিবার নতুন আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২৭৪৯ জনের করোনা শনাক্ত হলো। বৃহস্পতিবার নতুন ৫৯ জন সুস্থ হয়েছে। জেলায় করোনা জয়ীর সংখ্যা ১৮১৮। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন মৃত্যু নেই। জেলায় মোট মারা গেছেন ৫৯ জন।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ সভ্যতার আলোকে জানিয়েছেন বৃহস্পতিবার নতুন শনাক্ত ৩০ জনের মধ্যে
সদর উপজেলায় ২৭ জন,
টঙ্গীবাড়ি উপজেলায় ১ জন,
সিরাজদিখান উপজেলায় ২ জন করোনা শনাক্ত হয়েছে।
গত ২৮ ও ২৯ ই জুলাই তারিখের ৯৭ টি রিপোর্ট এসেছে এর মধ্যে ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান, জেলায় ১২৮৮৬ টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এর মধ্যে রিপোর্ট এসেছে ১২৬৫২ টি।
নিউজটি শেয়ার করুন .. ..

















































