প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৯ মহরম, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবস্থিত মাওয়া সংলগ্ন পদ্মা নদীতে শুক্রবার বিকেল ৫টার দিকে একটি স্পিডবোটের সঙ্গে ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় মোজাম্মেল (৩৭) নামের একজন ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। তিনি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বাসিন্দা।
দুর্ঘটনার সময় মোজাম্মেল তার চার বন্ধুর সঙ্গে স্পিডবোট ভাড়া করে পদ্মা সেতু এলাকায় ভ্রমণে বের হন। স্পিডবোটে মোট ৮ জন যাত্রী ছিলেন। ভ্রমণের এক পর্যায়ে ট্রলারের সঙ্গে সংঘর্ষ ঘটে এবং মোজাম্মেল পানিতে পড়ে নিখোঁজ হয়ে যান। অন্যান্য যাত্রীদের মধ্যে একজন গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com














































