জিনাত রেহানা আর নেই

0
1
জিনাত রেহানা আর নেই

প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৬ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : ‘যে দেশেতে রাজিউন। শাপলা শালুক ঝিলের জলে ভাসে’ খ্যাত গানের দেশবরেণ্য শিল্পী জিনাত রেহানা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি

সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে, তোমার কপালে ছোঁয়াবো গো…’ভাবি মনে মনে… হারানো দিনের শ্রুতিমধুর এই গানটি একসময় আমাদের দেশের ঢাকা বেতার কেন্দ্র ও একমাত্র টিভি চ্যানেল বিটিভিতে প্রায়ই শোনা যেত।
যার মিষ্টি কণ্ঠের সুমধুর জাদুতে মোহনীয় হয়ে উঠতো পরিবেশ তিনি আমাদের সোনালী যুগের সংগীত জগতের অন্যতম কিংবদন্তি কণ্ঠশিল্পী জিনাত রেহানা।
এমনই অনবদ্য গানের কিংবদন্তী শিল্পী জিনাত রেহানা। সত্তর দশকে মা গীতিকার জেবা-উন-নেসার লেখা গানটি তিনিই প্রথম গেয়েছিলেন রেডিও বাংলাদেশ ঢাকা থেকে।
খালা আঞ্জুমান আরাও ছিলেন ষাটের দশকের শীর্ষস্থানীয় শিল্পীদের অন্যতম একজন। তার সুরের পরশে গুনগুন করে গুঞ্জন করতেন শিশু ভাগ্নী জীনাত রেহানা।
জীনাত রেহানার জন্ম বগুড়ায় আজকের এই দিনে। পিতা সৈয়দ জামালউদদীন, মা জেব উন নেসা জামাল মা ছিলেন দেশের বি‌শিষ্ঠ লে‌খিকা , ও গী‌তিকার। সাহিত্য সংস্কৃতি পরিবারের মানুষ হিসেবে শৈশব কৈশোর কাল থেকেই সংগীতের চর্চা।
স্কুলে পড়াশোনা বগুড়ায় হলেও উচ্চশিক্ষা নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। রাষ্ট্র বিজ্ঞান ও জনপ্রশাসনের ছাত্রী হিসেবে অনার্স পাশ করে একই বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টারস কমপ্লিট করেছেন।
একজন নিয়মিত সংগীত শিল্পী হিসেবে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র ও বাংলাদেশ টে‌লি‌ভিশনের সংগীত শিল্পী হয়ে প্রচুর সংগীত পরিবেশন করে আকাশচুম্বি জনপ্রিয়তা অর্জন করেছেন।
বেতারেট কন্ঠশিল্পী হিসা‌বে সাগ‌রের তীর থে‌কে বা এ চো‌খে‌কে কাজল আর আক‌বো না এ গান গু‌লো ছোট থে‌কে শু‌নে শু‌নে আমরা বড় হ‌য়ে‌ছি।
তি‌নি রে‌ডিও টে‌লি‌ভিশন ও চল‌চ্চি‌ত্রে গান ক‌রে জীবনে প্রচুর দর্শক ও শ্রোতা মহলে সমাদৃত হয়েছেন।
তি‌নি যেসব চল‌চ্চিত্রে গান প্লেব্যাক গান গে‌য়ে‌ছেন তাহলো অ‌ভিসাপ , সাইফুল মুলক ব‌দিউজ্জামাল , ডাক বাবু , মে‌রে সুনম , চাওয়া পাওয়া ইত‌্যা‌দি
৫০ বছর সঙ্গীত জীবনে সবচেয়ে বেশি গেয়েছেন তার মায়ের লেখা গান। মায়ের লেখা প্রায় দেড় হাজার গান ছিল। উপযুক্ত সংরক্ষণের অভাবে অনেক গান কালের স্রোতে হারিয়ে যাচ্ছে।
তিনি আজীবন তার মায়ের লেখা গান সংরক্ষণের চেষ্টা করেছেন। এছাড়া অনেকদিন আমেরিকাতে থেকে সেখানে বিভিন্ন শহরে সাংস্কৃতিক পরিমন্ডলে থেকে বিভিন্ন গানের অনুষ্ঠানে গান করে নিজের সংগীত চর্চা চালিয়ে গেছেন।
তিনি সৈয়দ আব্দুল হাদি, খুরশীদ আলম, মোহাম্মদ আলী সিদ্দিকী, শাহনাজ রহমতউল্লাহ সমসাময়িক ছিলেন।
আজ সুরের আকাশে উজ্জ্বল নক্ষত্র আমাদের সোনালী যুগের অন্যতম কিংবদন্তি কণ্ঠশিল্পী জীনাত রেহানা আমাদের ছেড়ে চলে গেলেন।
তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর স্মৃতির প্রতি গভীর শোক শ্রদ্ধা ও আত্মার চির শান্তি কামনা করি।
নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন