প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১০ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২৭ জিলহজ, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং থেকে মিজানুর রহমান ঝিলু : সোমবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ১২৩ বছরের প্রাচীন বিদ্যাপীঠ ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম থেকে ১০ম শ্রেণির দরিদ্র ও মেধাবী ২৯ জন শিক্ষার্থীর এক বছরের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন এইচএসসি ১৯৯৪ ব্যাচ।
গতকাল এ উপলক্ষে বিদ্যালয়ে ৯৪ ব্যাচের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্র প্রবাসী সাইফুল ইসলাম সোহেল, বেলায়েত হোসেন, মঞ্জুরুল হাসান শাহিন, মনির হোসেন মানিক, জাকির হোসেন পাটোয়ারী, দিদারুল ইসলাম, ফারুক শেখ, নীলা আক্তার, রেবা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা এককালীন বৃত্তির জন্য বাছাইকৃত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করতে পারলে বৃত্তি প্রদান অব্যাহত থাকবে বলে প্রতিনিধিরা নিশ্চিত করেন।
মতবিনিময় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন খসরু, ম্যানেজিং কমিটির সভাপতি মো. রুবেল ঢালী, সদস্য নজরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য মিজানুর রহমান ঝিলু, ৯৪ ব্যাচের প্রতিনিধি মঞ্জুরুল হাসান শাহিন, বেলায়েত হোসেন, দোলন খান ও মনির হোসেন মানিক বক্তব্য রাখেন।
মঞ্জুরুল হাসান শাহিন জানান, এবার দ্বিতীয়বারের মতো এককালীন ১ লাখ ৩৫ হাজার টাকা বৃত্তির অর্থ দেওয়া হলো।
উল্লেখ্য নিজেরা ৩১ বছর আগে একই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে কর্মজীবনে দেশের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও প্রিয় বিদ্যাপীঠকে ভুলে যাননি তাঁরা।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

















































