প্রকাশিত: শুক্রবার ৯ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২৬শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)।। ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জে মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী ম্যাচে কলমা ইউনিয়ন বনাম হলদিয়া ইউনিয়ন অংশগ্রহণ করে।
টুর্নামেন্টের উদ্বোধন শেষে প্রধান অতিথি মিজানুর রহমান সিনহা বলেন, এই মাঠে এক সময় আমরা দেশের বিখ্যাত শিল্পী নিয়ে ক্রিকেট খেলার অনুষ্ঠান করেছিলাম। আগামী দিনে এই মাঠ থেকে ভালো খেলোয়াড় তৈরি হবে।
মরহুম হামিদুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে লৌহজং থানা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান চাকলাদার অপু’র সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএম পরশ।
আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমির হোসেন দোলন, কলমা ইউনিয়নের বিএনপির সভাপতি আলহাজ্ব কে.এম রিয়াজুল ইসলাম তুহিন,থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটির অভিভাবক সদস্য মো.আক্তার হোসেনসহ বিএনপির অঙ্গসংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করেছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com














































