প্রচ্ছদ ইতিহাসের এই দিনে লৌহজংয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

লৌহজংয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

0
4
লৌহজংয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, খ্রিষ্টাব্দ।। ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ(হেমন্তকাল)।। ৬ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি :  দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে সোমবার সকালে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান সড়কে মানববন্ধনে নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

পরে সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফেরদাউস হিলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আহমেদ জুয়েল স্বাগত বক্তব্য দেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. কামরুজ্জামান, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইমরান হোসেন তালুকদার। অনুষ্ঠানে দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সালমা পারভেজ, এ্যাডভোকেট শাহনাজ আক্তার সুমি, সাংবাদিক মানিক মিয়া প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সাংবাদিক মিজানুর রহমান ঝিলু।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন

error: Content is protected !!