প্রচ্ছদ জাতীয় দেশের প্রথম পাতাল রেল হচ্ছে -চলবে বিমানবন্দর টু কমলাপুর

দেশের প্রথম পাতাল রেল হচ্ছে -চলবে বিমানবন্দর টু কমলাপুর

0
30

প্রকাশিত:বুধবার,৬মার্চ ২০১৯। 

বিক্রমপুর খবর:অনলাইন ডেস্ক: রাজধানীর যানজট নিরসনে পাতাল রেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।গতকাল মঙ্গলবার (৫মার্চ)বিকেলে স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে সেতুমন্ত্রীর পক্ষে এ তথ্য জানানো হয়।

ওবায়দুল কাদের বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকলেও তার এ উত্তর পূর্বনির্ধারিত ছিল।

পূর্বনির্ধারিত লিখিত উত্তরে সেতুমন্ত্রী বলেন,স্টপেজ হবে বিমানবন্দর-বিমানবন্দর টার্মিনাল ৩-খিলক্ষেত-যমুনা ফিউচার পার্ক-নতুন বাজার-উত্তর বাড্ডা-বাড্ডা-হাতিরঝিল-রামপুরা-মালিবাগ-রাজারবাগ-কমলাপুর। এ রুটের মোট দৈর্ঘ্য ১৯ দশমিক ৮৭ কিলোমিটার (মূল পাতাল রেল ১৬ দশমিক ২১ কিলোমিটার এবং আন্ডারগ্রাউন্ড এলিভেটেড ট্রানজিশন সেকশন ৩ দশমিক ৬৫ কিলোমিটার)। এ রুটেই বাংলাদেশে প্রথম পাতাল রেল বা আন্ডারগ্রাউন্ড মেট্টোরেল নির্মিত হতে যাচ্ছে।

তিনি আরও বলেন,এই রুটে মোট স্টেশন (আন্ডারগ্রাউন্ড) সংখ্যা ১২টি। আর ৭টি স্টেশন হবে এলিভেটেড। নতুন বাজার ও যমুনা ফিউচার পার্ক স্টেশনদ্বয় বিমানবন্দর রুটের অংশ হিসেবে আন্ডারগ্রাউন্ডে নির্মিত হবে। নতুন বাজার স্টেশনে ইন্টারচেঞ্জ থাকবে। এ ইন্টারচেঞ্জ ব্যবহার করে বিমানবন্দর রুট থেকে পূর্বাচল রুটে এবং পূর্বাচল রুট থেকে বিমানবন্দর রুটে যাতায়াত করা যাবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে,মেট্রোরেলের পর এবার ঢাকায় হতে যাচ্ছে এই পাতাল রেল।  

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন

error: Content is protected !!