প্রচ্ছদ অন্যান্য করোনা আক্রান্ত এমপি বাদশাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হলো

করোনা আক্রান্ত এমপি বাদশাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হলো

0
12
করোনা আক্রান্ত এমপি বাদশাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হলো

প্রকাশিত:বৃহস্পতিবার,১৫ এপ্রিল ২০২১ইং।। ২রা বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ(গ্রীস্মকাল)।।২ রমজান ১৪৪২ হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক :করোনাভাইরাসে আক্রান্ত রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে রাজশাহী থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারে করে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এর আগে বুধবার রাত ৯টার দিকে করোনা সংক্রমণ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হন ফজলে হোসেন বাদশা। তার চিকিৎসায় বৃহস্পতিবার ১৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ঢাকায় আনা হয়েছে।

মেডিকেল বোর্ডের প্রধান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. খলিলুর রহমান জানিয়েছেন, এমপি বাদশার শারীরিক অবস্থা ভালো। তবে ডি-ডাইমার প্রতিবেদন একটু অস্বাভাবিক। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি করোনা টিকার প্রথম ডোজ নেন বাদশা। ৮ এপ্রিল নেন টিকার দ্বিতীয় ডোজ। টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর থেকেই তিনি অসুস্থবোধ করছিলেন।

১২ এপ্রিল থেকে তীব্র জ্বরে ভুগছিলেন বাদশা। ১৩ এপ্রিল করোনা পরীক্ষায় নমুনা দেন। রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষার পর ১৪ এপ্রিল তার করোনা সংক্রমণ ধরা পড়ে।

চিকিৎসকদের পরামর্শে ওই দিন রাতেই তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। এরপর থেকেই তিনি হাসপাতালের ভিভিআইপি কেবিনে ভর্তি ছিলেন।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন

error: Content is protected !!