প্রচ্ছদ আবহাওয়া চলতি মাসে ঘূর্ণিঝড় ও বন্যার পূর্বাভাস, তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে

চলতি মাসে ঘূর্ণিঝড় ও বন্যার পূর্বাভাস, তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে

0
20
চলতি মাসে ঘূর্ণিঝড় ও বন্যার পূর্বাভাস, তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে

প্রকাশিত: শনিবার, ৩এপ্রিল ২০২১ইং।। ২০শে চৈত্র  ১৪২৭ বঙ্গাব্দ (বসন্তকাল)।। ২০ শা’বান ১৪৪২হিজরী

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : এপ্রিল মাসে দেশে একাধিক প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস ও  তীব্র তাপপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা হতে পারে। তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে।

এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র কালবৈশাখী ঝড়ও বয়ে যেতে পারে। এপ্রিল মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে ।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা আছে।

দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি বজ্র ও শিলা বৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্য জায়গায় ৫ থেকে ৭ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

এছাড়াও এপ্রিলে দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহসহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) সারাদেশে এক থেকে দু’টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এ মাসের শেষার্ধে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতীয় অংশে ভারী বৃষ্টি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন

error: Content is protected !!