প্রচ্ছদ অন্যান্য ইজি জব বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ

0
15
বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ

প্রকাশিত:বৃহস্পতিবার,১৪ জানুয়ারি ২০২১ইং।।৩০শে পৌষ ১৪২৭ বঙ্গাব্দ(শীতকাল)।।২৯শে জমাদিউল-আউয়াল,১৪৪২হিজরী। বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনী দুটি পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ দুটি পদে ৬৫ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে আগামী ১৭ জানুয়ারি থেকে। আবেদন করা যাবে ২১ জানুয়ারি পর্যন্ত।

আগামী ৭-১১ ফেব্রুয়ারি পর্যন্ত মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি (এমওডিসি) সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস কর্তৃক নির্ধারিত জেলা কোটা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হবে। এমওডিসিতে ৬৩ জন জিডি পেশায় এবং ২ জন ড্রাইভার পেশায় সৈনিক পদে পুরুষ ভর্তি করা হবে।

আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে।

আবেদনের বয়স
আগ্রহী প্রার্থীদের বয়স এ বছরের ২৮ ফেব্রুয়ারিতে ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা (http://modc.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। পূরণ করা আবেদনপত্র ২১ জানুয়ারি পর্যন্ত জমা দিতে পারবেন প্রার্থীরা।

নিউজটি শেয়ার করুন .. ..            

‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন

error: Content is protected !!