প্রচ্ছদ মুন্সিগঞ্জ সদর গজারিয়ায় ও মুন্সীগঞ্জে কোস্টগার্ডের ডকইয়ার্ড ও বেইসের ভিত্তি স্থাপন

গজারিয়ায় ও মুন্সীগঞ্জে কোস্টগার্ডের ডকইয়ার্ড ও বেইসের ভিত্তি স্থাপন

0
8
গজারিয়ায় ও মুন্সীগঞ্জে কোস্টগার্ডের ডকইয়ার্ড ও বেইসের ভিত্তি স্থাপন

প্রকাশিত: সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ইং।। ১৩ই পৌষ ১৪২৭ বঙ্গাব্দ(শীতকাল)।। ১২ই জমাদিউল-আউয়াল,১৪৪২ হিজরী।

বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : গজারিয়া ও মুন্সীগঞ্জে বাংলাদেশ কোস্টগার্ড ডকইয়ার্ড ও বেইসের প্রশাসনিক ভবন ও অফিসার্স মেসের ভিত্তি স্থাপন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে কোস্টগার্ডের মহাপরিচালক অ্যাডমিরাল এম আশরাফুল হক এসব ভবনের ভিত্তি স্থাপন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় কোস্টগার্ডের মহাপরিচালক এবং অন্যান্য কর্মকর্তারা বৃক্ষরোপণ করেন। বাংলাদেশ কোস্টগার্ডের এ ভবনগুলো স্থাপনের মাধ্যমে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন .. ..            

‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন

error: Content is protected !!