প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্ত কাল)।। ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর: নিউজ ডেস্ক : গতকাল বুধবার দুপুর ১টায় ইছাপুরা গ্রামে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তালতলা ভাগ্যকূল সড়কের পাশে “ইছাপুরা আনোয়ারা-বোরহান প্রবীণ নিবাস উদ্বোধন করা হয় এবং এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
তার আগে অতিথীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।
আনুষ্ঠানিকভাবে প্রবীণ নিবাসের উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী ইউ এস এ, ইনক বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ। বিক্রমপুরের আলোকিত মানুষ মোহাম্মদ আজিজ এর বাড়ি লৌহজং উপজেলার মৌছা গ্রামে।
ইছাপুরা আনোয়ারা-বোরহান প্রবীন নিবাসের সিনিয়র সহ-সভাপতি ও প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মির্জা শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জার্মান প্রবাসী বীর মো.আব্দুল খালেক।

ইছাপুরা আনোয়ারা-বোরহান প্রবীন নিবাসের সাধারণ সম্পাদক জাপান প্রবাসী হিমু উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক আলহাজ্ব ডা. খবির উদ্দিন আহমেদ, সমাজ সেবক ও বিশিষ্ট শিল্পপতি স্পেন প্রবাসী শাহ আলম, সাবেক সচিব এবং ইছাপুরা আনোয়ারা-বোরহান প্রবীন নিবাসের নির্বাহী পরিচালক কে এম তারিকুল ইসলাম, সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার দুলাল হোসেন, রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজে এডহক কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মো. জামাল হোসেন মিঞা,বিক্রমপুর জাদুঘর এর কিউরেটর এবং বিক্রমপুর খবর এর প্রকাশক ও সম্পাদক নাছির উদ্দিন আহমেদ জুয়েল, স্থানীয় ইউপি সদস্য শফিউদ্দিন আহমেদ মন্টু, সমাজ সেবক আব্দুল সাত্তার হাওলাদার, এ কে এম আনোয়ার হোসেন, প্রভাষক এমএম তোফাজ্জল হোসেন, কামাল হোসেন মিয়া, কামরুল দেওয়ান, আমেরিকা প্রবাসী কাইয়ুম স্বপন, আমেরিকা প্রবাসী আব্দুল কুদ্দুস কাজল।

ইছাপুরা আনোয়ারা-বোরহান প্রবীণ নিবাসের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন লাকি ও দপ্তর সম্পাদক মুহাম্মদ নাজমুল হোসাইনের যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আব্দুল হালিম, মনিরুজ্জামান লিটন, মোসাদ্দেক ফারুক আল হাসান শিবলী, আসাদুজ্জামান ভুট্টু, মিলু চৌধুরী, মাহবুব খান, আসাদ চৌধুরী, মো. জাহাঙ্গীর হোসেন, রুবেল আহমেদ, মির্জা মিজানুর রহমান, আবু সাঈদ হাওলাদার, কামরুজ্জামান লিপু, মনসুর আহমেদ, মির্জা মহাব্বত সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com
















































