সিরাজদিখানে ডাকাতি করতে গিয়ে গণপিটুনি খেয়ে দুই ডাকাত হাসপাতালে

0
1
সিরাজদিখানে ডাকাতি করতে গিয়ে গণপিটুনি খেয়ে দুই ডাকাত হাসপাতালে

প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১০ই শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২৯ মহরম, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : সিরাজদিখান প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডাকাতি করতে গিয়ে গণপিটুনি খেয়ে দুই ডাকাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সিরাজদিখান থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) হাবিবুর রহমান আজ শুক্রবার সন্ধা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতি করতে গিয়ে গণপিটুনীর শিকার দুই ডাকাতকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছে।

জানাগেছে উপজেলার খরখোলা গ্রামের একটি বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে দুর্র্ধষ ডাকাতি করতে যায় মুখোশধারী ডাকাত দল। অস্ত্রের মুখে ঘরের লোকজনকে জিম্মি করে ১৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তারা। পরে স্থানীয় জনতা ৭ রাউন্ড গুলিসহ ১ ডাকাতকে আটক করে পুলিশে দেয়। পরে অভিযান চালিয়ে পুলিশ আটক করে আরও একজনকে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারখোলা গ্রামের প্রেমানন্দ মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়- রাে ৮-১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় তারা প্রেমানন্দ মন্ডল, তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে একটি কক্ষে আটক রেখে ঘরের আসবাবপত্র তছনছ করে লুটপাট চালায়।
ভুক্তভোগী পরিবারের সদস্য পঙ্কজ মন্ডল জানান, ডাকাতরা তাকে মারধরও করেছে। তাদের কাছে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। ডাকাতরা ঘরে থাকা ১৬ ভরি স্বর্ণালঙ্কার, ১ ভরি ৬ আনা রুপা ও নগদ ৮৩ হাজার টাকা (এবং ১২০ ইউরো) নিয়ে পালিয়ে যায়। তবে ডাকাতি শেষে পালানোর সময় এলাকাবাসী এক ডাকাতকে ধরে ফেলতে সক্ষম হয়। তার নাম ইমরান বেপারী (২৪)। সে বরগুনা সদর থানার জাকিরচর গ্রামের হাশেম বেপারীর ছেলে এবং অপর আটক ডাকাত শাহিন হাওলাদার (৪৫)।
শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজন ডাকাতকে আটক করে এবং অভিযান চালিয়ে আরও একজনকে আটক করে। তিনি আরও জানান, প্রেমানন্দ মন্ডলের পরিবারের আর্থিক অবস্থা ভালো। তার এক ছেলে বিদেশে থাকেন, অন্যজন ঢাকায় চাকরি করেন। ডাকাত দল পূর্ব পরিকল্পিতভাবে এই বাড়িটি টার্গেট করেছে বলে ধারণা করা হচ্ছে।
সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম জানান, আটকৃত ডাকাতদের কাছ থেকে সাত রাউন্ড গুলি উদ্ধার হলেও অস্ত্র পাওয়া যায়নি। অস্ত্র উদ্ধারসহ অন্যান্য ডাকাতদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন