প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ (শরৎ কাল)।। ২৩ রবিউস সানি ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর: শ্রীনগর প্রতিনিধি : শ্রীনগরে ঘরে আগুন লেগে জীবন্ত পুড়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রামে আগুন লেগে ঘরের মধ্যেই প্রাণ গেছে অসুস্থ বৃদ্ধা ছামেলা বেগমের (৬৮)। পরে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে গাদিঘাট মিত্বের হাটিতে এ ঘটনা ঘটে।
পরিবার জানায়, মৃত ছামেলা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। ঘটনার সময় তার স্বামী আব্দুর রাজ্জাকসহ পরিবারের অন্যান্য সদস্যরা মেয়ের বাড়ি শ্রীনগর উপজেলার টেক্কা মার্কেটে অবস্থান করছিলেন। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ করে বসত ঘরে আগুনের সূত্রপাত ঘটে। অসুস্থতার কারণে ছামেলা বেগম ঘর থেকে বের হতে না পারায় তিনি আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন , অগ্নিকাণ্ডে আব্দুর রাজ্জাকের বসতবাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালালেও পরবর্তীতে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হুদা খান বলেন, বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে বলেন, আগুনে বৃদ্ধার মরদেহ এমনভাবে পুড়েছে যে এটা আর মানুষের আকৃতি নেই। আমি নিজে ঘটনস্থলে গিয়ে ওই বৃদ্ধার মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করছি।স্বজনদের আবেদনের কারণে মানবিক বিষয়টি বিবেচনা করে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার জন্য স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

















































