প্রকাশিত : সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪ ইংরেজি, ১ মাঘ ১৪৩০ বাংলা (শীতকাল), ২ রজব ১৪৪৫ হিজরি ।
বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
শেখ হাসিনা আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকারকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল এ সময় গার্ড অব অনার প্রদান করে। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়।
পরে,শেখ হাসিনা যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শিখা অনির্বাণ প্রাঙ্গণে রক্ষিত দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করেন।
এরআগে, প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে পৌঁছলে তিন বাহিনীর প্রধানগণ তাঁকে অভ্যর্থনা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি সশস্ত্র বাহিনী বিভাগে যান এবং সেখানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা এবং তিন বাহিনীর প্রধানগণ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। (বাসস)
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন এছাড়া বিক্রমপুর খবর-এ প্রকাশিত লেখাসমূহে তথ্যমূলক ভুল-ভ্রান্তি থেকে যেতে পারে অথবা যেকোন লেখার সাথে আপনার ভিন্নমত থাকতে পারে। আপনার মতামত এবং সঠিক তথ্য দিয়ে আপনিও লিখুন অথবা লেখা পাঠান। লেখা পাঠাতে কিংবা যেকোন ধরনের প্রয়োজনে যোগাযোগ করুন – bikrampurkhobor@gmail.com এই ঠিকানায়।















































