প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ২৫ জিলহজ, ১৪৪৬ হিজরী।
বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ী প্রতিনিধি : বিক্রমপুর-মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি এবং শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেছেন, শিক্ষকরা হলেন জাতি গঠনের কারিগর। তাই শিক্ষকদের মানোন্নয়নে কাজ করাটা জরুরি। এসময় পঞ্চম শ্রেণি থেকে শিক্ষাবৃত্তির কথাও উল্লেখ করেন তিনি । এবছর নয়জনকে শিক্ষাবৃত্তির জন্য মনোনিত করবেন বলে জানান মোহাম্মদ ইউনুছ।
শনিবার (২১ জুন) মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর সোবহান কোল্ডস্টোরেজে ‘প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে সামাজিক অংশগ্রহণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারে নগদ অর্থ সহায়তার কথাও জানান।
তিনি আরও বলেন, আমার জীবনে কোনো রাজনৈতিক ভাবনা ছিলো না। এমপি-মন্ত্রী হওয়ার ইচ্ছে কোনোদিনই ছিলো না, ভবিষ্যতেও থাকবে না। সকলকে ঐক্যবদ্ধ করেই সামনের দিকে এগোতে চাই।
মো. খোরশেদ আলম শেখের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার শরিফ উল আলমের সঞ্চালনায় উক্ত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও বিক্রমপুর-মুন্সিগঞ্জ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহিয়াত হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ তাহিয়াত হোসেন শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরেন। সেই সাথে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়াও শিক্ষকদের নানা প্রতিবন্ধকতাসমূহ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির অনুমতিক্রমে উক্ত আলোচনা সভার সভাপতি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মানোন্নয়নে শিক্ষাবৃত্তি চালু করা প্রয়োজন। এছাড়া উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ ইউনুছের মহানুভবতার কথাও তুলে ধরেন তিনি।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com








































