শরীয়তপুরের জাজিরা প্রান্তে বাস চাপায় নিহত ২

0
0
শরীয়তপুরের জাজিরা প্রান্তে বাস চাপায় নিহত ২

প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৯ই শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৮ সফর, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : শরীয়তপুর জেলার জাজিরা প্রান্তে একটি বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে নাওডোবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নকিব আকরাম হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে থানা পুলিশকে অবহিত করি। পরে তারা এসে মরদেহ দুটি নিয়ে যায়। নিহতদের একজনের পরিচয় শনাক্ত করা গেলেও অপরজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ল ৩৮-৫৪২৫ নম্বরের একটি  মোটরসাইকেল পদ্ম সেতুর সার্ভিস এরিয়া থেকে এক্সপ্রেসওয়েতে উঠছিল। ঠিক সেই সময় জাজিরা প্রান্তে এসে একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহী মারা যান।

নিহতদের মধ্যে একজনের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, মোহাম্মদ আলী অন্তু (পূর্ণ বয়স এখনো জানা যায়নি), সাভারের হেমায়েতপুর এলাকার মো. গোলাম কিবরিয়ার ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।  (বাসস) :

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন