লৌহজং থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

0
0
লৌহজং থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশিত : মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, খ্রিষ্টাব্দ ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ  (শরৎকাল ), ২০ বরিউল আউয়াল ১৪৪৬ হিজরি।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার সকল সাংবাদিকদের সাথে লৌহজং থানার নবাগত অফিসার ইনচার্জ  মো. হারুন অর রশিদ এক মতবিনিময় সভার আয়োজন করেন।

২২ সেপ্টেম্বর ২০২৪ ইং রোববার  সন্ধ্যায় লৌহজং থানার অফিসার ইনচার্জের কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে সকলের সাথে পরিচয় পর্ব শেষ করে নবাগত ওসি হরুন অর রশিদ সকল সাংবােিদর কাছে যারযার পেশাগত অবস্থান থেকে সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপুরক। সাংবাদিকগন কোন ঘটনার গভীরে গিয়ে যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ বের করে সঠিক তথ্য উপস্থাপন করেন, আমরা পুলিশ সেসকল বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে আমাদের পেশাগত কাজের অনেক ঘটনার সমাধান করি।

লৌহজং থানার অন্তর্গত যে সকল এলাকায় অন্যায়, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি সংগঠিত হয়, এ সকল অপরাধের সমধানের জন্য তিনি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি মাদক সহ সকল অপরাধের জিড়ো টলারেন্স ঘোষনা করেন। সেই সাথে লৌহজং থানা পুলিশকে সব ধরনের ভালো কাজের পরামর্শ দেওয়ার জন্য সাংবাদিকদের কাছে আহ্বান জানান।

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার দ্বায়িত্ব গ্রহন করার পর দেশের সকল থানার ওসিদের পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারই ধারাবাহিকতার অংশ হিসাবে লৌহজং থানার ওসি পরিবর্তন হলে মো. হারুন অর রশিদ ওসি হিসাবে বর্তামানে দ্বায়িত্ব গ্রহন করেন।

লৌহজং থানার নবাগত ওসি হারুন অর রশিদ এখানে পোস্টিং হওয়ার আগে গোপালগঞ্জ জেলার সদর থানায়  ওসি (তদন্ত) হিসাবে দ্বায়িত্ব পালন করেছেন। তিনি গত ১১ সেপ্টেম্বর -২০২৪ ইং তারিখে সন্ধ্যায় লৌহজং থানার অফিসার ইনচার্জ হিসাবে দ্বায়িত্ব গ্রহন করেন।

মতবিনিময় সভায় যে সকল সাংবাদিকগন উপস্হিত ছিলেন, মো. মাসুদ খান (দৈনিক কালের কন্ঠ), আবু নাসের লিমন ( দৈনিক যায়যায়দিন), মো. শওকত হোসেন ( দৈনিক ইনকিলাব), মো. মানিক মিয়া ( দৈনিক দেশ রূপান্তর), মো. তাজুল ইসলাম রাকিব (ভোরের কাগজ), মিজানুর রহমান ঝিলু(সভ্যতার আলো), এম তরিকুল ইসলাম মাহাবুব (এস এ টিভি), ফৌজি হাসান খান রিকু( মুন্সীগঞ্জের খবর), মো. রাকিব (ভোরের পাতা), শহীদ সুরুজ (টপ নিউজ), ও মো. মাশারফ হোসেন বাবু (দৈনিক ডেসটিনি) প্রমুখ।

(বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন