লৌহজংয়ে ৩ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ

0
1
লৌহজংয়ে ৩ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ

প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৭ই শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৬ সফর, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি :মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা মৎস্য অফিস ও মাওয়া কোস্ট গার্ডদের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বাগদা চিংড়ির রেনু জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার মাওয়া পদ্মা সেতুর উত্তর থানার খান বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম হতে খুলনা গামী দুটি ট্রাক এবং কক্সবাজার হতে সাতক্ষীরা গামী একটি ট্রাক তল্লাশি করে ৬০ লাখ পিস নিষিদ্ধ বাগদা চিংড়ি রেনু জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা৷ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খান বাড়ি মোড় পদ্মা সেতু টোল প্লাজ সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চট্টগ্রাম থেকে খুলনাগামী ও কক্সবাজার হতে সাতক্ষীরা গামী তিনটি ট্রাক তল্লাশী করে এসব অবৈধ বাগদা চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়। রেনু পোনার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি৷ পরবর্তীতে জব্দকৃত অবৈধ রেনু পোনাগুলো পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন