লৌহজংয়ে ৩১ দফা বাস্তবায়নে সালাম আজাদের উঠান বৈঠক

0
1
লৌহজংয়ে ৩১ দফা বাস্তবায়নে সালাম আজাদের উঠান বৈঠক

প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ (শরৎ কাল)।। ২২ রবিউস সানি ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর: লৌহজং প্রতিনিধি : লৌহজংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পেশাজীবী, শ্রমজীবী ও জনসাধারণের সাথে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ উঠান বৈঠক করেছেন।

আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার খিদিরপাড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়৷
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. লিপু হাওলাদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন হাওলাদার, খিদিরপাড়া বিএনপির আহবায়ক আরিফুজ্জামান লাভলু, কনকসার বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আরমান হোসেন খান পান্নু, উপজেলা যুবদলের আহবায়ক মুক্তার হোসেন খান, জেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক আনিসুর  রহমান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ধলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ অভি প্রমুখ৷ ##

মো. শওকত হোসেন, লৌহজং৷

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন