লৌহজংয়ে সরকারি খালে নির্মাণাধীন দোকান উচ্ছেদ করলেন ইউএনও

0
0
লৌহজংয়ে সরকারি খালে নির্মাণাধীন দোকান উচ্ছেদ করলেন ইউএনও

প্রকাশিত: রবিবার ২০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)।। ২১ শাওয়াল ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : শ্রীনগর প্রতিনিধি : অনলাইন ডেস্ক : দৈনিক সভ্যতার আলোতে সংবাদ প্রকাশের পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার খালে নাগেরহাট বাজার অংশে খালের উপর নির্মাণাধীন অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

আজ শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নেছার উদ্দিনের নেতৃত্বে এসব দোকান ঘর উচ্ছেদ করা হয়৷ বিষয়টি নিশ্চিত করে ইউএনও মো. নেছার উদ্দিন বলেন শনিবার বিকেলে খালের উপর নির্মানাধীন দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে৷ এর আগে শুক্রবার দৈনিক সভ্যতার আলোতে লৌহজংয়ে সরকারি খাল দখল করে দোকান নির্মাণ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়৷
জানাযায়, উপজেলার কনকসার খালে নাগেরহাট বাজার এলাকায় অংশে সড়কের পাশে সরকারি খালের উপর আল-আমীন ও তানভীর নামে দুই ব্যক্তি দুটি স্থানে কংক্রিটের খুঁটি ও টিন কাঠ দিয়ে নতুন ১১ টির মতো দোকান ঘর নির্মাণ করছিলেন।
দখলদারদের হাত থেকে খালটি উদ্ধার করে খনন করে পানি চলাচলের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, এক সময় খালটি প্রবাহমানও ছিল৷ তবে অব্যাহত দখল ও দূষণে খালটি অস্তিত্ব সংকটে পড়েছে, এক যুগ আগেও এ খাল দিয়ে নৌকা চলতো। অনেক জেলে এ খাল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। এখন আর দেখে বুঝার উপায় নেই এখান দিয়ে খাল প্রবাহিত হয়েছিল। সরেজমিনে দেখা যায়, পদ্মা নদীর শাখা নদী কনকসার-সিংহেরহাটি-নাগেরহাট খাল নামে পরিচিত। এটি পদ্মা নদী থেকে লৌহজং মাওয়া প্রধান সড়কের কনকসার সেতুর নিচ দিয়ে সড়কের পাশ ঘেঁষা বেজগাঁও শ্রীনগর খালের সঙ্গে প্রবাহিত হয়েছে।
খালে নাগেরহাট বাজারের দক্ষিণ দিকে খালের উপর কয়েকটি দোকান ঘর নির্মাণাধীন অবস্থায় আছে৷ কনকসার অংশে সেতু সংলগ্ন উত্তর দিকে খালের উপর বসত ঘর ও দোকান নির্মাণ করা হয়েছে৷ বর্তমানে খালটি উৎসমুখে ভরাট করে বসত ঘর ও দোকান নির্মাণ করায় এখন মরা খালে রূপান্তরিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন