লৌহজংয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ

0
6
লৌহজংয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ

প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ১৫ই শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ৪ সফর, ১৪৪৭ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ (৩০ জুলাই) বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন। মুন্সীগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ও হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মো. মোর্তজা আহসান (অতিরিক্ত দায়িত্ব)।

অন্যদের মুন্সীগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রধান, লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদাউস হিলাল, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্র চন্দ্র দাস, সাংবাদিক মিজানুর রহমান ঝিলু, কৃতী শিক্ষার্থী আরিফা আক্তার, শিক্ষার্থী দীপা রানী দাসের বাবা শ্রী দীপক চন্দ্র দাস প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন লৌহজং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে বৃত্তিপ্রাপ্ত ৩৩ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মো. মোর্তজা আহসান জানান, সনদ ও ক্রেস্ট ছাড়া ইতিপূর্বে শিক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের একাউন্টে দশ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের পঁচিশ হাজার টাকা পাঠানো হয়েছে৷ ##

নিউজটি শেয়ার করুন .. ..           

‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের
সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন