লৌহজংয়ে শশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

0
1
লৌহজংয়ে শশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, খ্রিষ্টাব্দ।।২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল)।। ৭ জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজংয়ে শশুর বাড়িতে বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। ওই যুবকের নাম মো. সিফাত হাওলাদার (২২)। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের ধলাগাও গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে।

গতকাল শুক্রবার (৮ নভেম্বর) লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড বনসেমন্ত গ্রামে দিবাগত রাতে তার শশুর বাড়ি ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
বিষয়টি নিশ্চিত করে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে৷ থানায় ডিউটি মামলা করা হয়েছে।
স্থানীয় ভাবে জানা যায়, গতকাল রাতের খাবার খেয়ে সিফাত তার স্ত্রী জান্নাত ও ৯ মাসের মেয়েসহ ঘুমিয়ে পরে৷ পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে ৪ টার দিকে স্ত্রীর ঘুম ভাঙলে দেখে তার স্বামী বসত ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে৷ তার চিৎকারে তার বাবা ভিকটিমের শশুর আনোয়ার হোসেন এসে ওড়না কেটে নিচে নামিয়ে দেখে সিফাতের সারা শব্দ নেই৷ পরে ৯৯৯ এ ফোন করলে লৌহজং থানার এসআই জয়নাল আবেদীন লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়৷
সিফাত ও তার স্ত্রী জান্নাত প্রেম করে বিয়ে করেন৷ বিয়ের শুরু থেকে সিফাতের বাবা মা মেনে নেননি৷ বিষয়টি নিয়ে সিফাতের বাবা মায়ের সঙ্গে ঝগড়া হত৷ গতকাল রাতেও সিফাতের মায়ের সাথে মোবাইল ফোনে সিফাতের কথা কাটাকাটি হয়৷ যে কারনে সিফাত অভিমান করে আত্মহত্যা করেছে মর্মে স্থানীয় ভাবে জানা যায়৷

 

(বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন