প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ।। ২২ শ্রাবন ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১১ সফর, ১৪৪৭ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে বিদায় নিয়েছেন। বিগত বছর গুলোতে আওয়ামী সরকার আমাদের নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে, মামলা-হামলার মাধ্যমে বিরোধী কণ্ঠরোধ করেছে। জনগণের ভোটাধিকার হরণ করেছে। কিন্তু এখন সেই দু:শাসনের অবসান ঘটেছে। স্বৈরাচার বিদায় নিয়েছে, দেশ আবার স্বাধীন হয়েছে। এখন আপনারা নিশ্চিন্তে ও সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন।
স্বৈরাচার বিদায়ের বছর পূর্তি উপলক্ষে গত মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন আয়োজিত র্যালীর আগে তিনি এসব কথা বলেন। পরে মাওয়া চৌরাস্তা থেকে র্যালী বের হয়ে চন্দ্রেরবাড়ি বাজারে গিয়ে শেষ হয়। লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. হাবিবুর রহমান অপু চাকলাদারের নেতৃত্বে উপজেলার ১০ টি ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন র্যালীতে।
মিজানুর রহমান সিনহা আরো বলেন, আমি একজন রাজনীতিবিদ হিসেবে আপনাদের ভালোবাসি, আপনাদের পাশে থাকতে চাই। আগামীতেও এমপি প্রার্থী হয়ে আপনাদের দ্বারে আসতে পারি। আমি বিশ্বাস করি, জনগণের শক্তির সামনে কোনো স্বৈরাচারই টিকে থাকতে পারে না। আপনারা সবাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর– আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন– বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor
email – bikrampurkhobor@gmail.com












































